নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলকিছ
বিলকিছ (১৬) নামের একটি মেয়ে ১৮ মার্চ থেকে নিখোঁজ রয়েছে। ওই রাতে নয়টার দিকে রাজধানীর ইন্দিরা রোডের ৪৩/আর/৫ নম্বর বাড়ি থেকে কাউকে কিছু না বলে নিজের কাপড়-চোপড় নিয়ে বেরিয়ে যায় সে। খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার উচ্চতা চার ফুট এক ইঞ্চি। গায়ের রং শ্যামলা। বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ভাজেরা গ্রামে। এ বিষয়ে ১৯ মার্চ শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১১৫৮) করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি মেয়েটিকে খুঁজে পেলে ০১৭৩৯১০৭০৬২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।