নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. হানিফ
মো. হানিফ (৩০) একজন শারীরিক প্রতিবন্ধী। প্রায় তিন মাস আগে রাজধানীর মিরপুর-১ নম্বরের দারুস সালাম থানার অধীন কবরস্থান সিটি কলোনির এক ভাড়া বাসা থেকে কাজে বের হন। পরে আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাঁর গায়ের রং শ্যামলা। হাঁটতে পারেন না। মুখে সামান্য দাড়ি-গোঁফ আছে। তিনি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার আবদুল মালেক মিজির ছেলে। কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেলে এই মুঠোফোন নম্বরে ০১৯৮০১১২৩৭৬ বা নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তি।