নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. হাসান (৮) নামের এই শিশুটি গত ১ জুলাই থেকে নিখোঁজ রয়েছে। ওই দিন সে ঈদের নতুন জামা আনতে চন্দ্রিমা উদ্যানে আরেকটি শিশুর সঙ্গে যায়। একপর্যায়ে সে হারিয়ে যায়। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল ক্রিম রঙের টি-শার্ট ও থ্রি কোয়ার্টার প্যান্ট। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে শেরেবাংলা নগর থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নম্বর ১৪৬। হাসানের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন থানার মানিকা গ্রামে। তার বাবার নাম শুকুর আলী ও মায়ের নাম রুমা আক্তার। কেউ তার সন্ধান পেলে ২৪ নূরজাহান রোড, শেল্টার হোম, মোহাম্মদপুর, ঢাকা—এই ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তি।