নিখোঁজ

মো. শরীফুল আলম
মো. শরীফুল আলম রাজীব (২৮) নামে এক ব্যক্তি গত বছরের ১৫ নভেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে এখন পর্যন্ত ফিরে আসেননি। তাঁর বাড়ি গাজীপুরের জয়দেবপুর থানার টেকনোপাড়া গ্রামে। তাঁর বাবার নাম ধনু মিয়া। শরীফুল আলমকে খোঁজাখুঁজি করেও না পেয়ে গাজীপুর থানায় গত বছরের ১৬ নভেম্বর একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর ১২৪১। তাঁর গায়ের রং উজ্জ্বল, স্বাস্থ্য ভালো, উচ্চতা পাঁচ ফুট, পাঁচ ইঞ্চি। কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে উল্লিখিত ঠিকানা বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তি।