নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুর এ আলম সিদ্দিকী
নুর এ আলম সিদ্দিকী

নুর এ আলম সিদ্দিকী
রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুর এ আলম সিদ্দিকী (১৪) নিখোঁজ হয়েছে। গত ১৫ আগস্ট রাতে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সে আর ফেরেনি। তার বাবা রংপুর নগরের ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম আজাদ। খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর ১১০৫। ছেলেটির পরনে ছিল সাদা-কালো গেঞ্জি ও কালো ফুল প্যান্ট। সঙ্গে ছিল কালো স্কুলব্যাগ। তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি। গায়ের রং শ্যামলা। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।