নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী আক্তার
মোসাম্মাৎ শিল্পী আক্তার নামের এক গৃহপরিচারিকা ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টর, রোড ১২-বি এলাকা থেকে ১৮ সেপ্টেম্বর নিখোঁজ হয়েছে। প্রয়োজনীয় কাজে বাসা থেকে নিচে নেমে সে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান মেলেনি। এ অবস্থায় উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-৮০৬। মেয়েটির উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি। গায়ের রং-শ্যামলা। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল হালকা সবুজ রঙের প্রিন্ট জামা। কোনো সহৃদয় ব্যক্তি মেয়েটির খোঁজ পেয়ে থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।