নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. ইব্রাহিম খলিল
মো. ইব্রাহিম খলিল

মো. ইব্রাহিম খলিল
মো. ইব্রাহিম খলিল (শাওন) নামের ১০ বছরের একটি ছেলে নিখোঁজ হয়েছে। তার বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোমাল্লা গ্রামে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। ২ নভেম্বর দুপুরে কাউকে কিছু না বলে শাওন মাদ্রাসা থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার গায়ের রং ফরসা। মুখমণ্ডল গোলাকার। উচ্চতা চার ফুট দুই ইঞ্চি। তার পরনে আকাশি রঙের পাঞ্জাবি ও পায়জামা ছিল। ৪ নভেম্বর এ বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৭৬। কেউ তাকে পেয়ে থাকলে কাছের থানায় জানাতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।