নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীণা
রাজধানীর মোহাম্মদপুর থানার ৩/১৭ সলিমুল্লাহ রোডের আজিজুর রহমানের বাসা থেকে বীণা (১৪) নামের এক গৃহকর্মী হারিয়ে গেছে। তার উচ্চতা পাঁচ ফুটের একটু বেশি। গায়ের রং কালো। সে ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া গ্রামের আসাদ মৃধার মেয়ে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় ১৬ আগস্ট একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এতে বলা হয়েছে, ১১ আগস্ট কাউকে কিছু না বলে মেয়েটি বাসা থেকে বেরিয়ে যায়। এ সময় তার পরনে ছিল গাঢ় বেগুনি রঙের টপস এবং নীল-গোলাপি রঙের স্কার্ট। কোনো হৃদয়বান ব্যক্তি যদি তার খোঁজ পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।