নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৌহিদুল ইসলাম
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র তৌহিদুল ইসলাম (২১) তিন দিন ধরে নিখোঁজ। তাঁর বাড়ি কুষ্টিয়ায়। চতুর্থ সেমিস্টার পরীক্ষা শেষে তিনি ছুটি কাটাতে ঢাকা থেকে বাড়ি যান। গত ৩১ আগস্ট কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। এ ব্যাপারে ১ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কোনো ব্যক্তি তৌহিদুলের খোঁজ পেলে ০১৭১২৮৫৬৫৯৭—এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তি।