নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহনাফ তাহমিদ পাপন
আহনাফ তাহমিদ পাপন (১০) নামের একটি শিশু ঢাকার দক্ষিণ খান এলাকা থেকে হারিয়ে গেছে। শিশুটি দক্ষিণ খানের আশকোনা আদর্শ উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তার উচ্চতা চার ফুট। গায়ের রং শ্যামলা ও মুখমণ্ডল লম্বাটে। হারিয়ে যাওয়ার সময় তার পরনে আকাশি রঙের শার্ট ও নীল রঙের প্যান্ট ছিল। গত শনিবার পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে যাওয়ার পর থেকে আর শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে দক্ষিণ খান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-৩১৪।কোনো হৃদয়বান ব্যক্তি শিশুটির খোঁজ পেলে ৪২৮ আশকোনা পানির পাম্পসংলগ্ন, দক্ষিণ খান থানা, ঢাকা ঠিকানা অথবা সংশ্লিষ্ট থানায় পৌঁছে দিতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।