নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নূর হোসেন
ব্রেইন টিউমারে আক্রান্ত নূর হোসেনকে (৪২) খুঁজে পাওয়া যাচ্ছে না। গত বুধবার ১৭ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে চিকিৎসা নিতে আসার পর তিনি নিখোঁজ হন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার তেতৈশ্বর গ্রামে। নূর হোসেনের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাথার চুল আধাপাকা। হারিয়ে যাওয়ার সময় তাঁর পরনে ছিল লুঙ্গি আর হাফ শার্ট। এ ঘটনায় পল্টন থানায় একটি জিডি (জিডি নং ১১৭১, তাং ১৮.০৯.২০১৪) করা হয়েছে। কোনো সুহৃদয় ব্যক্তি নূর হোসেনের সন্ধান পেলে নিকটস্থ থানায় পৌঁছে দিতে স্বজনদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।