নিখোঁজ চালককে উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়ায় চালিত মোটরসাইকেলের নিখোঁজ হওয়া এক চালককে উদ্ধারের দাবিতে গতকাল সোমবার খাগড়াছড়ির পানছড়িতে আধাবেলা হরতাল পালিত হয়েছে।
পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের পানছড়ি উপজেলা শাখার ডাকে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এই হরতাল পালিত হয়।
স্থানীয় সূত্র জানায়, হরতালের সমর্থনে মিছিল হয়েছে। দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে যানবাহন চলেনি। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিলেন।
উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের জিয়ানগর গ্রামের মোটরসাইকেলের চালক হোসেন আলী (৩০) গত বৃহস্পতিবার যাত্রী নিয়ে জেলা সদরের ভাইবোনছড়া যাওয়ার পর নিখোঁজ হন।
এ ঘটনায় গত রোববার রাতে হোসেন আলীর মা থানায় মামলা করেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার বলেন, মোটরসাইকেল চালক হোসেন আলীর সন্ধানে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।