নিখোঁজ ছাত্রীর সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার এলাকায় ছোট ফেনী নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মাদ্রাসাছাত্রী রাবিতা আক্তারকে (১২) উদ্ধার করা যায়নি।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে তল্লাশি চালিয়েও রাবিতার সন্ধান পাননি।

গত বুধবার বিকেলে ফেনী নদীতে ৪০-৫০ জনকে বহনকারী একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়।