নিখোঁজ জেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার বঙ্গোপসাগর মোহনায় গত রোববার রাতে ঝড়ে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। সাগর মোহনার আশারচর এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকালে আবু আকন (৩৫) নামের ওই জেলের লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, রোববার রাত দুইটার দিকে জেলেরা সাগরে মাছ ধরতে গেলে আকস্মিক ঝড়ের কবলে পড়েন। এতে তালতলী উপজেলার নিদ্রারচর এলাকার সোনা খা ও সানু মিয়ার দুটি ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে অবস্থানরত জেলেরা সাঁতরে আশপাশের ট্রলারে উঠতে পারলেও আবু আকন নিখোঁজ হন। নিহত আবু আকনের বাড়ি তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রারচর গ্রামে। গতকাল দুপুরে লাশ দাফন করা হয়।