প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের অষ্টগ্রামে ওরস থেকে ফেরার পথে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের লাশ গতকাল বুধবার অষ্টগ্রাম বাজার ঘাট এবং অপরজনের লাশ ইকরদিয়া হাওর থেকে উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের আফতাব উদ্দিন (৩৫), সোহেল মিয়া (৩০) ও রজব আলী (৪৫)।
পুলিশ ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বলেন, মিঠামইনের খলাপাড়া গ্রামের নয় ব্যক্তি ওরসে যোগ দিতে গত সোমবার ভাড়ায় একটি ট্রলার নিয়ে অষ্টগ্রামে যান। পরদিন মঙ্গলবার ভোর চারটার দিকে ট্রলারটি অষ্টগ্রাম থেকে খলাপাড়ার উদ্দেশে ছেড়ে আসে। এ সময় ঝড়ের কবলে পড়ে উপজেলার কলমা ইউনিয়নের মাসকা নদীতে ট্রলারটি ডুবে যায়।