প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকার মধ্যম নাজিরপুর থেকে মুনতাসির ইসলাম (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে নাজিরপুর গ্রামের মান্নান হাজি বাড়ির প্রবাসী আমির হোসেনের ছেলে। গত মঙ্গলবার গ্রামের জলাবদ্ধ একটি জমিতে শিশুটির লাশ ভাসতে দেখে এলাকাবাসী। সে গত সোমবার রাত আটটার দিকে তারাবির নামাজ পড়তে মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল। বেগমগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।