নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় আজ রোববার বিকেল পৌনে চারটার দিকে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আড়াই বছর বয়সী শিশুটির নাম ফাতেমা তুজ জোহরা। সে উপজেলার সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের শালকী এলাকার উজ্জ্বল শেখের মেয়ে।
এলাকাবাসী জানান, শনিবার দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল। রোববার শিশুটির বাবা বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শিশুটিকে খুঁজে পেতে এলাকায় মাইকিং করা হয়। আজ বিকেলে ফাতেমাদের বাড়ির পাশের পুকুরে তার লাশ পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) অঙ্কুর ভট্টাচার্য। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।