নিখোঁজ সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. হৃদয়
মো. হৃদয় নামের ১১ বছরের একটি ছেলে গত ২৫ এপ্রিল সকালে বাসা থেকে চলে যায়৷ তার বাড়ি টাঙ্গাইলের গোপালপুর থানার হেমনগর ইউনিয়নের নারুচী গ্রামে৷ বাবার নাম মো. আবদুল রহিম শেখ৷ হৃদয়ের গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা চার ফুট৷ হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লাল-সবুজ শার্ট৷
নিখোঁজ হওয়ার ব্যাপারে গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে৷ জিডি নম্বর-১০৩২৷ কেউ ছেলেটির সন্ধান পেলে উল্লিখিত ঠিকানা বা কাছের থানায় যোগাযোগের অনুরোধ করা হচ্ছে৷ বিজ্ঞপ্তি৷