নিখোঁজ সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইদা খাতুন
সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া (উত্তরপাড়া) এলাকার মৃত হাতেম আলী খানের মেয়ে মোসাম্মাৎ সাইদা খাতুন (৫৫) নিখোঁজ হয়েছেন৷ তিনি মানসিকভাবে প্রতিবন্ধী৷ ১১ জুন সকালে ২৯৩ জাফরাবাদ, শংকর (দুর্গা মন্দির গলি), মোহাম্মদপুর, ঢাকার বাসা থেকে বেরিয়ে যান তিনি৷ তাঁর গায়ের রং উজ্জ্বল শ্যামলা; হালকা গড়ন ও উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি৷ এ বিষয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে৷ জিডির নম্বর-৮৭৩৷ কেউ তাঁর খোঁজ পেলে উল্লিখিত ঠিকানা বা নিকটস্থ থানায় যোগাযোগের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে৷ বিজ্ঞপ্তি৷