নিখোঁজ সংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মফিজুর রহমান
বুদ্ধিপ্রতিবন্ধী মফিজুর রহমান (১৭) গত ১২ জুন মুন্সিগঞ্জ সদরের দয়াল বাজার এলাকা থেকে হারিয়ে গেছে। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের সদর থানার ওয়াবদা বাজার গ্রামে। সে দয়াল বাজারে একটি চালকলে কাজ করতে এসেছিল। বুদ্ধিপ্রতিবন্ধী হলেও কিছু জিজ্ঞেস করলে সে উত্তর দেয়। এ বিষয়ে ৭ জুলাই মুন্সিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৩০৩) করা হয়েছে। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি। পরনে চেক লুঙ্গি ও গায়ে কালো গেঞ্জি ছিল। কোনো ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে তাকে মদিনা রাইস মিল, দয়াল বাজার, মুন্সিগঞ্জ সদর—এই ঠিকানায় অথবা ০১৮২২০১৫২৭৯ (সাইদুল) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।