নিখোঁজ সংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইরিন
আইরিন (শরবানু) নামের ১১ বছরের এক গৃহকর্মী নিখোঁজ হয়েছে। ১৩ জুলাই বেলা সাড়ে তিনটার দিকে গ্রিন রোড থেকে বাসার সবার অজান্তে বাইরে গিয়ে আর ফিরে আসেনি। গ্রিন রোড, কলাবাগান ও সাইন্স ল্যাব এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার গায়ের রং শ্যামলা, মাথায় ছোট ছোট চুল। গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রায়পুর গ্রামে। ১৩ জুলাই এ বিষয়ে কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৪৭৬। কেউ তাকে পেয়ে থাকলে ১৬৮/৩ গ্রিন কর্নার, গ্রিন রোড, ঢাকা অথবা বিসমিল্লাহ ফটোস্ট্যাট ও লন্ড্রি, গ্রিন কর্নার, গ্রিন রোড—এই দুই ঠিকানায় অথবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।