নিখোঁজ সংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মনির হোসেন
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ২৪৭ রায়েরবাজার, পাঠশালা গলির বাসিন্দা মোছাম্মাৎ হালিমা বেগমের ছেলে মো. মনির হোসেন (৩০) কয়েক মাস ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর বাবা মৃত আবদুল আউয়াল। মানসিকভাবে অসুস্থ মনির গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে চা খেতে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। বহু খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। মনিরের উচ্চতা আনুমানিক পাঁচ ফুট এবং গায়ের রং শ্যামলা। তাঁর পরনে ছিল সাদা-নীল ফুলহাতা শার্ট ও কালো প্যান্ট। তাঁর মাথার চুল ছোট। এ ব্যাপারে গত ১৯ মার্চ মোহাম্মদপুর থানায় তাঁর পরিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। জিডির নম্বর ১৪৬০। কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেলে নিকটের থানা বা উল্লিখিত ঠিকানায় যোগাযোগের জন্য অনুরোধ করেছে তাঁর পরিবার। বিজ্ঞপ্তি।