নিখোঁজ সন্তানকে উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজানা আতঙ্কে থরথর, প্রেসক্লাবের হলরুমে কান্না করছে সন্তান হারানো বাবা রজব আলী আর বোন মদিনা খাতুন। কান্নার মধ্যে তাদের আকুতি আমাদের দ্রুত ছেড়ে দেন। বেশি সময় বসতেও ভয় পাচ্ছেন সন্তান হারানো এই পরিবারটি। গতকাল শনিবার বিকেলে এভাবে আতঙ্কের মধ্যে মাত্র ২২ মিনিট সময় নিয়ে সংবাদ সম্মেলন করেন ঝিনাইদহের বদনপুর গ্রামের রজব আলী নামের প্রবীণ এক বাবা।
তিনি দাবি করেন সাদা পোশাকের ১০-১২ জন পুলিশ পরিচয়ে গত ১৩ জুন রাত আনুমানিক ১২ টার দিকে নিজ বাড়ি থেকে তার ছেলে শহীদ আল মাহমুদকে তুলে নিয়ে গেছে। গত এক সপ্তাহে তার কোনো সন্ধান পাননি। পুলিশের বিভিন্ন দপ্তরে খোঁজ করেও কোনো সন্ধান করতে পারেননি।
রজব আলী জানান, তার ছেলে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার কামিল প্রথম বর্ষে পড়ালেখা করে। সে সক্রিয় রাজনীতি করত না।