নিখোঁজ হওয়ার দুই দিন পর নদীতে তরুণের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর মধুমতী নদী থেকে মনির বিশ্বাস (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে সদর উপজেলার চর সরশপুরে নদীতে ওই তরুণের লাশ ভেসে ওঠে।
মনির বিশ্বাসের বাড়ি খুলনার তেরখাদা উপজেলার চর নলিয়া গ্রামে। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী ও নিহতের আত্মীয় সূত্রে জানা গেছে, চর সরশপুর গ্রামে নদীর পারে একটি দোকানের মালিক ছিলেন ওই এলাকার বাসিন্দা আরোজ শেখ। তিনি দোকানটি তাঁর ভগ্নিপতি খোকা শেখকে ব্যবসা করার জন্য দেন। কিন্তু পরবর্তী সময় খোকা শেখ ওই দোকানের মালিকানা নিজের দাবি করে পাকা করার উদ্যোগ নেন। রোববার দোকান পাকা করার কাজ শুরু করলে এতে বাধা দেন আরোজ শেখ। এ নিয়ে দুই পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আরোজ শেখের আত্মীয় মনির বিশ্বাস মারপিটের শিকার হন। একপর্যায়ে মাথায় আঘাত পেয়ে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই দিন অভিযান চালালেও তাঁকে খুঁজে পাননি। গতকাল চর সরশপুরে নদীতে তাঁর লাশ ভেসে ওঠে।