নিখোঁজ ১১ কিশোরী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দরিদ্র পরিবারের নিখোঁজ ১১ কিশোরীকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বান্দরবান জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, গতকাল ভোরে কক্সবাজারের টেকনাফের উলুবনিয়া সীমান্ত থেকে কিশোরীদের উদ্ধার করা হয়। তারা রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি বিহার আশ্রমে পড়াশোনা করত। কিশোরীদের পাচারের সঙ্গে অনেকে জড়িত থাকতে পারে। তদন্তে প্রমাণ পাওয়া গেলে তাদেরও গ্রেপ্তার করা হবে।
বান্দরবান জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মনজুর আলম বলেন, মিয়ানমারের সরকারি কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে কিশোরীদের দেশে আনা হয়েছে।
এর আগে ১২ মার্চ কিশোরীদের পাচারের ঘটনায় গ্রেপ্তার করা হয় এক বৌদ্ধ ভিক্ষুকে।