নিখোঁজের চার দিন পর ব্যবসায়ী উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজের চার দিন পর গত সোমবার মৌলভীবাজার শহরের ব্যবসায়ী মাহবুব ফেরদৌস আনোয়ারকে নরসিংদী থেকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার তিনি মৌলভীবাজার শহরের বেরিরপাড় এলাকার থেকে নিখোঁজ হয়েছিলেন।
এদিকে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সদর মডেল থানায় মাহবুব ফেরদৌস আনোয়ারকে সাংবাদিকদের
সামনে হাজির করা হলেও তিনি অসুস্থতার কারণে কথা বলতে পারেননি।
এ সময় সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম জানান, ঘটনার পর থেকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে শুরু হয় অনুসন্ধান। এরই ধারাবাহিকতায় নরসিংদীর ভেলানগর এলাকার সুমা পোলট্রি ফিডের সামনে থেকে সোমবার বিকেল তাঁকে উদ্ধার করে নরসিংদী থানার পুলিশ। এরপর তাঁকে নরসিংদী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।