নিখোঁজের তালিকায় ১৩২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে ধীরগতির প্রতিবাদে গতকাল মাওয়া ঘাটের রাস্তায় ভ্যান ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন নিখোঁজ কয়েকজন যাত্রীর স্বজনেরা l ছবি: প্রথম আলো
ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে ধীরগতির প্রতিবাদে গতকাল মাওয়া ঘাটের রাস্তায় ভ্যান ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন নিখোঁজ কয়েকজন যাত্রীর স্বজনেরা l ছবি: প্রথম আলো

লঞ্চডুবির পর মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষে নিখোঁজ ব্যক্তিদের তালিকা করে প্রশাসন। গতকাল মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত ১৩২ জনের নাম অন্তর্ভুক্ত করে তাদের সন্ধান চেয়েছেন স্বজনেরা। তবে প্রথম আলো ১২৭ জনের নামের তালিকা পেয়েছে। তালিকাটি নিম্নরূপ:
মাদারীপুরের ৪৫ জন: শিবচর উপজেলার বন্দর খোলা এলাকার মিজানুর রহমান (৩৫), স্ত্রী রোকসানা (৩০), মেয়ে মিলি (৭), ছেলে মাহিনুর (২)। বয়ারাতলা গ্রামের আমেনা (৩০), তাঁর দুই মেয়ে সালমা (১৭) ও রিনা আক্তার (১৮)। ছাতিয়াখণ্ড গ্রামের আবদুল আজিজ (৬৫) ও তাঁর স্ত্রী শাহিদা বেগম (৫০)।
উপজেলার কুতুবপুর এলাকার কল্পনা (২৪), উত্তর বাঘারকান্দি গ্রামের নুর আলম (১৪), চর রামরায়েরকান্দি গ্রামের সাদিয়া (৯), মানিকপুর এলাকার ফালানী (২০), সাড়ে এগার রশি এলাকার ইউসুফ হোসেন (২২), রাজারচর এলাকার জালাল হোসেন (২২), রুবী (৩৫), সাদিয়া (১৪), সাত্তার (৬), গুয়াতলা এলাকার ফাতেমা আক্তার (১৬), লাকী (২৫), সন্ন্যাসীরচর এলাকার বিল্লাল (২৩), ফরহাদ (২৭) ও তাঁর স্ত্রী শিল্পী (২৫), মেয়ে ফাহিমা (১), হাসিয়া বেগম (৫০), মগড়াপুকুর পাড়া গ্রামের রাবিয়া আক্তার (১৮)। উপজেলার দক্ষিণ কোবকচর এলাকার মিরাজ (৮), ইব্রাহীম (১২), ইভা আক্তার (১৪)।
মাদারীপুরের সদর উপজেলার ওয়াহিদ (২৫), তাঁর স্ত্রী হাজেরা (২২), কালকিনি উপজেলার সিডিখান গ্রামের ফরিদা পারভীন (৪৬), রুবি আক্তার (২০), হিরণ নেসা (২২), সদর উপজেলার শিলারচর এলাকার রাজীব (৩০), ছেলে লাফিম (দেড় বছর), লফীপুর গ্রামের রাশিদা বেগম (৩০), চিড়াইপাড়া এলাকার কফিলউদ্দিন (৭০) ও তাঁর ছেলে আলী আকবর (৩৮), খালাশীকান্দি গ্রামের হিমা (১৭)।
রাজৈর উপজেলার দক্ষিণ আড়াইপাড়া গ্রামের মুন্না (১৫), বাজিতপুর গ্রামের রেজাউল মিয়া (২২) ও তাঁর স্ত্রী সুখী বেগম (২০), ছেলে রাসেল (৩) এবং ইশরাত জাহান মীম (১৩) নিখোঁজ আছে।
ফরিদপুরের ৩২ জন: জেলার সদরপুর উপজেলার সদরপুর এলাকার সাইদুল ইসলাম (৪০), সাতরশি গ্রামের শিমুল পারভিন (৪০), তাঁর স্বামী ফখরুল ইসলাম রুবেল, দুই মেয়ে ফাইজা (৭), ফাতিহা (৩), ভাই সোবহান (৪২), ভাইয়ের স্ত্রী ইতি বেগম (৩০) ও ছেলে ইভান (৮)।
একই উপজেলার আড়িয়াল খাঁ এলাকার মাহাবুবুর রহমান (৪২), আজিজুল (২৮), তাঁর স্ত্রী রুপালী বেগম (২১) ও ছেলে আরজু (সাত মাস)। নগরকান্দি উপজেলার রসুলপুর গ্রামের মিজানুর রহমান (২০), দরমদি গ্রামের স্বপ্না বেগম (২৬), ছেলে আবদুল্লাহ (সাড়ে ৩ বছর)।
ভাঙ্গা উপজেলার পল্লী বেরা গ্রামের রেজাউল (২৮), শাহিনুর বেগম (২৩), ব্রাফন কান্দা গ্রামের ময়না আক্তার (২৬), খাসিনারবাগ গ্রামের শেখ আলী (৩৫), হাট্রা গ্রামের রোজিনা (২৬), মহশরদী গ্রামের তাসলিমা বেগম (৪৪), একই গ্রামের চাঁদমীম (৩৮), তাঁর ৩ মেয়ে সাহিদা (১০), সুমনা (৯) ও রোমানা (সাত মাস)।
সদর উপজেলার আটরশি গ্রামের ইতি (১৭), ইরান মাদবর (৬০), রায়নগর গ্রামের আছমা বেগম (২৮), সারদা উপজেলার কসবাঘট্টি গ্রামের সৈয়দ মো. সাদী (৩৫), তাঁর স্ত্রী শেফালী (১৮), ছেলে আরিফ (সাড়ে আট), এনাম (সাড়ে ৪)।
গোপালগঞ্জের ২০ জন: জেলার মুকসুদপুর উপজেলার সুলতান দীঘিরপাড় এলাকার পলি (২৮) ও তাঁর মেয়ে মেঘলা (৬); মাকসুদা বেগম (২৮), তাঁর ছেলে হানিফ (আড়াই বছর) ও মেয়ে মেরী আক্তার (৪); আলীপুর এলাকার তাসলিমা (২৫), প্রচুরিয়া গ্রামের আরাফাত (২২), পালপাড়া এলাকার আরমান কাজী (১৮) ও মেয়ে মনি (৭), কৃষ্ণদিয়া গ্রামের মো. মিন্টু মোল্লা (৩০।
কাশিয়ানী উপজেলার বাজপাট গ্রামের মিরাজ (২২), ঘায়েরহাট এলাকার মরিরুল মোল্লা (২৭), ছেলে রুমান (২), বরবণ গ্রামের টুটুল মোল্লা (২৪), তাঁর স্ত্রী রোশনী (২০), ছেলে মোত্তাকিম, মেয়ে রুমি আক্তার, সজাইল গ্রামের রুমা বেগম (২৫), একই গ্রামের জাহিদ গাজী (৩৫), টুঙ্গিপাড়ার বাসবিয়া এলাকার মিলন বিশ্বাস (৩০)।
নারায়ণগঞ্জের সাতজন: জেলার ফতুল্লা উপজেলার মাসদাইর এলাকার আয়শা আক্তার (২৫), তাঁর দুই মেয়ে সারা (১১) ও রোজিনা (১২); একই উপজেলার উত্তর নছিমনপুর এলাকার জাহানারা বেগম (৪০), দুই মেয়ে হালিমা (২০), তানজিমা বেগম (১৩)। সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপার এলাকার জান্নাত (৬ মাস)।
বরিশালের ছয়জন: জেলার উজিরপুর উপজেলার ভরাকাটা এলাকার মিজানুর রহমান (৪০); গৌরনদী উপজেলার ডুরঘাটা এলাকার ময়না (২০), তাঁর ছেলে আল আমিন (৮) ও তৌফিক (২)। বাকেরগঞ্জ উপজেলার সোবহান মাদবর (৬০) ও জাহিদ হোসেন (১২)।
শরীয়তপুরের চারজন: জেলার জাজিরা উপজেলার বিবিনগর মোড়লকান্দি উপজেলার সাহানা (৩০), একই এলাকার হালিমা (১৭), পালং উপজেলার সাওনপুর গ্রামের বোরহান খাঁ (২৫), তাঁর স্ত্রী রেশমা (১৮)।
ঢাকার চারজন: মগবাজার নয়াটোলা আমবাগান এলাকার আফরোজা (১৭), দোহার উপজেলার নারিশা ব্র্যাক ব্যাংকে কর্মরত রফিকুল ইসলাম (৪০), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (২৫), মেয়ে তিনা (৪)।
লক্ষ্মীপুরের তিনজন: জেলার কমলনগর উপজেলার দক্ষিণ চরপাগলা গ্রামের মো. রুহুল আমিন (৬০), একই এলাকার মো. রুবেল (১৭), মো. আনিসুর রহমান (৩০)।
বাগেরহাটের দুজন: জেলার চিতলমারী উপজেলার পুরানবাড়ী গ্রামের রুবেল হাওলাদার (২০), একই গ্রামের টুকু খান (১৭)।
এ ছাড়া নরসিংদী সদর উপজেলার রুবেল (২২), ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মো. ফরহাদ (২২), চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সরাইলকান্দি গ্রামের সোহেল (২৫) ও কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শিমুল আক্তার ফরিদা (৩৫)।