নিখোঁজের দুই দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে দুই দিন আগে নিখোঁজ কলেজছাত্র মো. মিঠু খানের লাশ গতকাল সোমবার সকাল ১০টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মিঠু খান (১৭) উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোনায়েম খানের ছেলে। সে চরকালেনখান আদর্শ কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
দুই দিন আগে মিঠু বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। গতকাল সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা আড়িয়াল খাঁ নদে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।