নিখোঁজের দুই দিন পর নোয়াখালীতে নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের দুই দিন পর গতকাল শুক্রবার নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামের একটি ডোবা থেকে জেসমিন আক্তার (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জেসমিন আক্তার পাশের রামনারায়ণপুর ইউনিয়নের আমলগীর হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন বছর আগে আলমগীরের সঙ্গে শিবরামপুর গ্রামের জেসমিনের বিয়ে হয়। তাঁদের একটি ছেলেসন্তানও ছিল। জন্মের কয়েক মাস পর ছেলেটি মারা যায়। সন্তান মারা যাওয়ায় জেসিমন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। স্বামী আলমগীর ঢাকায় চাকরি করেন। এ কারণে জেসমিন তাঁর বাবার বাড়িতে থাকতেন। গত বুধবার জেসমিন নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। গতকাল সকালে জেসমিনের বাবার বাড়ির পাশের একটি ডোবায় তাঁর লাশ ভাসতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে চাটখিল থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই নারী ডোবায় পড়ে গিয়ে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।