নিখোঁজের পাঁচ দিন পর নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের পাঁচ দিন পর কুমিল্লার মেঘনা উপজেলায় এক নারীর (৬৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার জলারপাড়নোয়াগাঁও গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম জামেলা বেগম। তিনি জলারপাড়নোয়াগাঁও গ্রামের ভ্যানচালক আবদুল হাকিমের স্ত্রী।
নিহত নারীর স্বামী আবদুল হাকিম ও তাঁদের মেয়ে পপি আক্তার পুলিশকে বলেন, গত সোমবার ইফতারের আগে জামেলা বেগম বাড়ি থেকে স্থানীয় মানিকারচর বাজারে পান কিনতে যান। তারপর আর বাড়ি ফিরে আসেননি। স্থানীয় লোকজন শুক্রবার গ্রামের মাঠে লাশ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।