নিখোঁজের পাঁচ মাস পর কিশোর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে নিখোঁজের পাঁচ মাস পর এক কিশোরকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ শরীফ প্রথম আলোকে বলেন, গত বছরের ২৭ আগস্ট চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার বাসা থেকে নিখোঁজ হয় কিশোরটি। এ ঘটনায় তার বাবা বলরাম সাহা বাদী হয়ে চট্টগ্রাম
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ মামলা করেন। পরে আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডি চট্টগ্রামকে নির্দেশ দেন। মামলাটি তদন্ত করতে গিয়ে কিশোরের সন্ধান পাওয়া যায়।
পরিদর্শক মোহাম্মদ শরীফ প্রথম আলোকে বলেন, পড়াশোনার চাপ ও পরিবারের সদস্যদের বকাঝকার কারণে ওই কিশোর স্বেচ্ছায় ঢাকায় পালিয়ে যাওয়ার কথা স্বীকার করে। আদালতের নির্দেশে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।