নিখোঁজের ১৫ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে মনু নদ থেকে নিখোঁজের ১৫ ঘণ্টা পর একজন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদের মনু ব্যারাজসংলগ্ন স্থান থেকে লাশটি উদ্ধার করে।
মৃত জেলের নাম ইউনুছ আলী (৩০)। তিনি সিলেটের বালাগঞ্জ উপজেলার বাঙ্গালিয়া গ্রামের সোনাওর আলীর ছেলে। ইউনুছ আলী মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন এলাকায় বোনের বাড়িতে থাকতেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার মনু ব্যারাজের ভাটি অংশে ইউনুছ আলীসহ তিনজন নৌকা নিয়ে মাছ ধরছিলেন। সন্ধ্যা সাতটার দিকে স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। নৌকার অপর দুজন সাঁতরে পাড়ে উঠলেও ইউনুছ আলীর খোঁজে পাওয়া যায়নি। রাত নয়টার দিকে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে অনুসন্ধান শুরু করেন।