প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া থানার রজব আলীর (৭০) খোঁজ পাওয়া যাচ্ছে না। ৬ জানুয়ারি টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে তিনি নাটোর থেকে রওনা হন। কিন্তু ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের বাসায় খবর নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তাঁর ছেলে জুলহক কবীর টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করেন ( জিডি নম্বর ৫৬০, তারিখ ১২/০১/২০১৫)। কোনো ব্যক্তি তাঁর সন্ধান পেলে নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।