নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলার এক ইজিবাইক চালক ৪৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর নাম রেদোয়ান শেখ (৩৭)। তিনি দক্ষিণ ইন্দুরকানি গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী সোনিয়া বেগম জানান, দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য রেদোয়ান গত ২৫ জানুয়ারি বেনাপোলগামী বাসে ওঠেন। এর পর থেকে তিনি নিখোঁজ। আত্মীয়স্বজনেরা বিভিন্ন স্থানে অনুসন্ধান করে রেদোয়ানের কোনো হদিস পাননি। এ ঘটনায় থানায় কোনো জিডি করা হয়নি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজের পর থেকেই দুই সন্তান নিয়ে সোনিয়া বেগম দিশেহারা হয়ে পড়েছেন।