নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কলাবাগান থেকে শাহিদা (২০) নামের এক গৃহকর্মী নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার সকাল আটটার দিকে সার্কুলার রোডের ১১/১ বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে শাহিদা বের হয়ে যান। বিভিন্ন স্থানে খোঁজ করে তাঁর সন্ধান না পাওয়ায় কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাঁর গায়ের রং শ্যামলা। উচ্চতা ৪ ফুট ৯ ইঞ্চি। বাবার নাম মোস্তাফিজুর রহমান। গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়। কেউ তাঁর সন্ধান পেলে কলাবাগান থানা বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।