নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. শামীম
তৃতীয় শ্রেণির ছাত্র মো. শামীম (১১) ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর রমনা থানার অধীন মধুবাগ এলাকার বাসা (৩৬৭/৭) থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে তার বাবা হাফিজ উদ্দিন ২৪ এপ্রিল রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ছেলেটির পরনে ছিল নীল রঙের শার্ট ও হাফ প্যান্ট। তার গায়ের রং ফরসা, উচ্চতা সাড়ে তিন ফুট। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার খানপুরে। কোনো ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে উল্লিখিত বাসার ঠিকানা বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।