নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসরিন
নাসরিন (বাবা মো. নজরুল ইসলাম) নামের ১০ বছরের একটি মেয়ে গত বুধবার সকাল সাতটার দিকে ঢাকার উত্তরা থেকে হারিয়ে গেছে। পড়াশোনার জন্য সে এক আত্মীয়র বাসায় যাচ্ছে বলে বাসা থেকে বেরিয়েছিল। কিন্তু সে আত্মীয়র বাসায় যায়নি, নিজের বাসায়ও ফেরেনি। বহু খোঁজাখুঁজি করে না পেয়ে উত্তরার দক্ষিণখান থানায় গত বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির নম্বর-৫৩৯। মেয়েটির গায়ের রং শ্যামলা। পরনে ছিল সাদা সালোয়ার ও খয়েরি রঙের গেঞ্জি। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তি।