নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুবেল সরকার
বুদ্ধিপ্রতিবন্ধী রুবেল সরকার (২৫) তিন সপ্তাহ ধরে নিখোঁজ। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চরকুশাবাড়ি সবুজপাড়া গ্রামের হাসেম সরকারের ছেলে। রুবেল গত ৮ জুন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এ ঘটনায় ১৬ জুন তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৬০৬) করা হয়েছে। পরিবার জানায়, হারিয়ে যাওয়ার সময় রুবেলের পরনে চেক লুঙ্গি ও কালো জামা ছিল। তাঁর ডান হাতের বুড়ো আঙুলটি ভাঙা ও বাঁকা। গায়ের রং ফরসা, স্বাস্থ্য ভালো। উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চির মতো। রুবেলের খোঁজ পেলে কাছের থানায় যোগাযোগের অনুরোধ করেছে তাঁর পরিবার।