নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার ফইটামারী গ্রামের দিনমজুর মো. বাহাদুর প্রামাণিকের একমাত্র ছেলে মো. আল
আমিন (১৪) গত বুধবার দুপুর থেকে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। তার গায়ের রং
ফরসা, উচ্চতা আনুমানিক চার ফুট ছয় ইঞ্চি। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় মাদারগঞ্জ
থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৪৩৩/১৩) করা হয়েছে। কোনো হূদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ
থানায় যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে। মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।