নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইংকেল চৌধুরী

টুইংকেল চৌধুরী
টুইংকেল চৌধুরী

টুইংকেল চৌধুরী (বাঁধন) নামের ১৯ বছরের মানসিক অসুস্থ একটি মেয়ে গত সোমবার (৩১ আগস্ট) হারিয়ে গেছেন। তাঁর বাবা মং ফ্রু সাই চৌধুরী। বাসা: ইসদাইর বাজার, ফতুল্লা, নারায়ণগঞ্জ। ওই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে কাউকে কিছু না বলে মেয়েটি বাইরে বের হন। পরে না ফিরলে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। এ অবস্থায় ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বাবা। জিডির নম্বর ১৮৪২। মেয়েটি লম্বায় পাঁচ ফুট। গায়ের রং ফরসা এবং মুখমণ্ডল গোলাকার। তিনি উপজাতীয় বাংলায় কথা বলেন। কেউ তাঁর সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।