নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোছাম্মৎ আরিফা
সবুজবাগ থানার মানিকদিয়া এলাকার মোছাম্মৎ আরিফা (১২) নামের এক স্কুলছাত্রী হারিয়ে গেছে। গত ১৬ সেপ্টেম্বর বুধবার ভোরে মানিকদিয়া মসজিদে আরবি পড়তে যাওয়ার জন্য সে বাসা থেকে বের হয়। এরপর আর ফেরেনি। আরিফা মানিকদিয়ায় ব্র্যাক পরিচালিত নাহার মেমোরিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। তার উচ্চতা চার ফুট। গায়ের রং ফরসা। তার বাঁ গালে ও চোখের নিচে কালো কাটা দাগ আছে। তার বাঁ হাত একটু বাঁকা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে কালো রঙের কামিজ ও বেগুনি রঙের সালোয়ার ছিল। এ ব্যাপারে সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিজ্ঞপ্তি।