নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. ইউসুফ
রাজধানীর খিলগাঁও থানার প্রভাতীবাগের বাসিন্দা মো. ইউসুফ (২৬) গত ১ অক্টোবর সকালে বাসার বাইরে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চিদকা চাঁদপুর গ্রামের মৃত লোকমান তালুকদারের ছেলে। মো. ইউসুফ একজন মানসিক রোগী। তাঁর গায়ের রং ফরসা, উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল কালো গেঞ্জি ও সবুজ লুঙ্গি। এ ব্যাপারে ২ অক্টোবর খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি ইউসুফের সন্ধান পেলে কাছের থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছে তাঁর পরিবার। বিজ্ঞপ্তি।