নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুকুল মিয়া
নেত্রকোনার মদন উপজেলার রাজতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মুকুল মিয়াকে (৪৭) তিন মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, মুখ গোলাকার, চুল কালো কোঁকড়ানো এবং কপালে পোড়া দাগ রয়েছে। মুকুল মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। গত ১ জুলাই বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান তিনি। ওই সময় পরনে ছিল লুঙ্গি ও শার্ট। এ ব্যাপারে মদন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৫৭১/১৪-০৭-১৫। কোনো ব্যক্তি মুকুল মিয়ার সন্ধান পেলে অনুগ্রহ করে তাঁর বড় ভাই কামরুজ্জামানের (০১৭১৮২৭০১৯৩) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি