নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. শামছুদ্দীন ফাহিম
রাজধানীর সবুজবাগ থানাধীন মায়াকানন রাহবাদ মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র মো. শামছুদ্দীন ফাহিম (১০) গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছে। ওই দিন মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে উত্তর মুগদার নিজ বাসা থেকে একাই বের হয় সে। এরপর আর সে ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে তাকে কোথাও পাওয়া যায়নি।
ফাহিমের গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার। পরনে ছিল ছাই রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা এবং মাথায় সাদা টুপি। তার বাবার নাম এ কে এম মহিউদ্দিন। বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী থানার আমকী এলাকায়। তার সন্ধান চেয়ে গত শনিবার রাজধানীর মুগদা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। কেউ তার খোঁজ পেলে তাঁকে মুগদা থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।