নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত-১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য অপর্ণা রায় (২৮) দুই বছরের মেয়েসহ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিতে বলা হয়, ২০ অক্টোবর রতনপুর ইউনিয়নের চাপাচুপা গ্রামের তপন রায়ের স্ত্রী অপর্ণা রায় তাঁর মেয়েকে নিয়ে বারপাইকা গ্রামে বাবা উপেন দাসের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। তপন রায় বলেন, তিনি আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খুঁজেও স্ত্রীর সন্ধান পাচ্ছেন না।