নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাউছার হামিদচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স (সিসিসি) স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র কাউছার হামিদ (সজীব) গত শনিবার স্কুলের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। বাড়ি থেকে বের হওয়ার সময় তার গায়ে নেভি ব্লু প্যান্ট ও সাদা হাফশার্ট ছিল। হামিদের নিখোঁজের ঘটনায় গতকাল সোমবার সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কোনো সহূদয় ব্যক্তি তাঁর খোঁজ পেলে বনলতা সুইটস, নাদিয়া প্লাজা, বাড়বকুণ্ড বাজার (মোবাইল-০১৮১৯৬২৩১৭৯)-এ ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। —নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম