নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম হোসেন রাজধানীর তেজ-গাঁওয়ের পশ্চিম নাখালপাড়া এলাকার বাসা থেকে গোলাম হোসেন বাবু (২৬) নামের এক যুবক গত ১৬ জুন সকালে নরসিংদীর উদ্দেশে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। তাঁর মুঠোফোনটি বন্ধ রয়েছে। এ ব্যাপারে গোলাম হোসেনের বাবা গোলাম মোস্তফা গত রোববার তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি-৯৭০) করেছেন। গোলাম হোসেনের উচ্চতা পাঁচ ফুট। গায়ের রং শ্যামলা। তাঁর পরনে ছিল প্যান্ট ও শার্ট। কোনো ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে ০২৯১২৫৬৪৮ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।