নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জান্নাতুল বুশরারাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকার বাসা থেকে জান্নাতুল বুশরা (১৮) নামের এক গৃহবধূ এক সপ্তাহ আগে নিখোঁজ হয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন। এ ব্যাপারে সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির বরাত দিয়ে খিলগাঁও থানার পুলিশ জানায়, গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণ বনশ্রীর বাসিন্দা মো. সুলাইমান তাঁর স্ত্রী জান্নাতুলকে বাসায় রেখে কর্মস্থলে যান। রাত ১০টার দিকে তিনি ফিরে দেখেন, তাঁর স্ত্রী বাসায় নেই। সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি।জান্নাতুলের পরনে ছিল সালোয়ার-কামিজ। তাঁর গায়ের রং শ্যামলা। কোনো সহূদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেলে কাছের থানায় যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। নিজস্ব প্রতিবেদক।