নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোর কালুকে পাওয়া যাচ্ছে নারাজধানীর পশ্চিম যাত্রাবাড়ী এলাকার নাজমা বেগমের ছেলে কালুকে (১৩) পাওয়া যাচ্ছে না। গত ৪ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে সাইকেল নিয়ে বাসা থেকে বের হয় কালু। এরপর আর ফেরেনি। অনেক জায়গায় খোঁজ করেও তাঁকে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কালুর গায়ের রং কালো। উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি। বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পরনে শর্ট প্যান্ট ও হাতাওয়ালা গেঞ্জি ছিল। কেউ তার খোঁজ পেলে যাত্রাবাড়ী থানা অথবা ০১৯২৯৪৬১৫০৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।