নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানজিলাময়মনসিংহের মুক্তাগাছা থানার গড়বাজার গ্রামের মো. মোতালেবের মেয়ে তানজিলা (১০)। গত ১ মে বড় বোনের সঙ্গে রাগ করে তার ঢাকার চিড়িয়াখানা এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বাসা থেকে সে চলে যায়। এখন পর্যন্ত সে ফিরে আসেনি। সম্ভাব্য স্থানগুলোতে খুঁজেও তার সন্ধান মেলেনি। তার গায়ের রং শ্যামলা, মাথার চুল একটু বড়, মুখমণ্ডল গোলাকার। এ ব্যাপারে মিরপুরের শাহ আলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কোনো সহূদয় ব্যক্তি মেয়েটির সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।